ঢাকাWednesday , 1 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতের কোচ হচ্ছেন শচিন!

Link Copied!

Sachin-1স্পোর্টস ডেস্ক: ভারতের কাছে কখনও তিনি ক্রিকেট ‘ইশ্বর’। কখনও তিনি নিজেই ক্রিকেটের অধিশ্বর। কখনও মাস্টার ব্লাস্টার, আবারও কখনও লিটল মাস্টার। বলছি শচিন টেন্ডুলকারের কথা। যার বিদায়ে বিশাল শূণ্যতা তৈরী হয় ভারতীয় ক্রিকেটে। হাহাকার পড়ে যায় গঙ্গা-যমুনার পাড়ে। তবে, খুব সময় লাগছে না, আবারও ভারতীয় ক্রিকেট দলে ফিরছেন শচীন রমেশ টেন্ডুলকার।
তবে ক্রিকেটার হিসেবে নয়, ক্রিকেটারদের অভিভাবক হিসেবে। খুব ব্যতিক্রমি কিছু ঘটে না গেলে, আইপিএলের পরই শচিনকে দেখা যাচে টিম ইন্ডিয়ার কোচ হিসেবে। ডানকান ফ্লেচারের স্থলাভিষিক্ত হিসেবে শচিনের নিয়োগ প্রায় নিশ্চিত হয়ে গেছে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার বাকি। খবরটি জানিয়েছে ক্রিকেট নেক্সট অনলাইন।
মঙ্গলবার বিসিসিআইয়ের কার্যনির্বাহী কমিটির এক বৈঠক শেষে শচীনকে তিন বছরের জন্য ভারতীয় দলের কোচ করার ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, মাহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলিই শচিনকে কোচ হিসেবে নিয়োগ দেয়ার ক্ষেত্রে অগ্রনী ভুমিকা পালন করেন। সাবেক এই ক্রিকেটারকে কোচ হিসেবে মনোনয়ন দেয়ার আগে বিসিসিআইর সাবেক প্রধান এন শ্রীনিবাসন ও টিম ডিরেক্টর রবি শাস্ত্রীর সঙ্গেও আলোচনা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
বুধবার বিসিসিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘আইপিএল শেষে শচীন ভারতের কোচ হয়ে দলের সঙ্গে যোগ দেবেন। তার সঙ্গে তিন বছরের চুক্তি করা হবে।’ বিসিসিআই প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া বলেন, ‘অনেক চিন্তা-ভাবনা ও আলাপ-আলোচনা এবং পরামর্শের পর আমি ও বিসিসিআই সেক্রেটারি কার্যনির্বাহী কমিটিতে কোচ হিসেবে শচীনের নাম তুলে ধরি। কমিটি সেই প্রস্তাবে সায় দিয়েছে।’
কোচ হিসেবে শচিন তার পূর্বসূরী ডানকান ফ্লেচারের মতো সুযোগ-সুবিধা ভোগ করবেন এবং তার ওপরও সমান শর্ত আরোপ থাকবে বলেও জানান ডালমিয়া।
শচিনকে কোচিং হিসেবে নিয়োগ দেয়া সম্পর্কে ধোনির মতামত জানতে চাওয়া হলে তিনি এনডিটিভিকে বলেন, ‘খেলোয়াড়ি জীবনে তিনি যেমন ছিলেন, তার কোচিং পদ্ধতিও তেমন হবে আশা করি।’ ধোনি বলেন, ‘কঠোর পরিশ্রম, শৃঙ্খলা, পেশাদারিত্ব মনোভাব ও সামর্থ্যের সবটুক নিংড়ে দেয়া- এটাই ছিল শচিনের দর্শন। আমি নিশ্চিত, কোচিংয়েও তিনি সেই চরিত্রটি আমাদের সামনে তুলে ধরবেন।’
সদ্য সমাপ্ত আইসিসি ক্রিকেট বিশ্বকাপের শুভেচ্ছা-দূত হিসেবে দায়িত্ব পালন করেন শচিন টেন্ডুলকার। ভারতের হয়ে রেকর্ড ছয়টি বিশ্বকাপে অংশ নেয়া এই কিংবদন্তী তারকা ২০১১ বিশ্বকাপে ঘরের মাঠ মুম্বাইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতকে শিরোপা উপহার দেন।
শচীনের কোচ হওয়ার খবরটি বিসিসিআইরের ফাঁস হওয়া একটি গোপন মেইল থেকে জানতে পারে ক্রিকেট নেক্সট। বিষয়টি সঠিক কি না, সেটা যাচাইয়ের জন্য পাঠকদেরকে একটি লিংকও দেওয়া হয়। http://j.mp/SachinEmail।
তবে পাঠক, ক্রিকেট নেক্সট- এপ্রিলের প্রথম দিন তাদের পাঠকদের বোকা বানাতেই এই রিপোর্ট  প্রকাশ করে। অনেকেই এই রিপোর্ট পড়ে সত্যিই বোকা বনেছেন। ‘এপ্রিল ফুল’ বলে কথা!