ঢাকাSunday , 29 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে : ভূমিমন্ত্রী

Link Copied!

সারা দেশে মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের জনগণের প্র্যাশা পূরণে কাজ করতে হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। রবিবার (২৯ মার্চ) সকালে রাজধানীতে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে উচ্চতর ভূমি ব্যবস্থাপনা কোর্স উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, অসংখ্য সমস্যা নিয়ে ভূমি অফিসে মানুষের যাতায়াত। সংশ্লিষ্ট কর্তাদের মানুষের এ সমস্যাগুলোর আইনি সমাধানে দ্রুত এগিয়ে আসতে হবে।

আরো পড়ুন

বাংলা নববর্ষ উদযাপনে সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মসূচি

তিনি বলেন, ‘ভূমির সমস্যা নিয়ে আমাদের অনেক আইন-কানুন রয়েছে, যেগুলো মাঠ পর্যায়ের কর্মকর্তাদের রপ্ত করতে হবে। এ বিষয়ে প্রশিক্ষণের বিকল্প নেই।’ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের প্রিয় দেশকে আগামী দিনে আরো ভালোভাবে এগিয়ে নেওয়ার জন্য সরকারের নির্দেশনা বাস্তবায়নে সবাইকে মনোযোগী হতে হবে।’

তিনি বলেন, ‘আমাদের সরকার বারবার বলে আসছে যে স্বচ্ছতার সঙ্গে এবং অত্যন্ত সুন্দরভাবে যেন আমরা মানুষকে ভূমিসেবা দিতে পারি।

আরো পড়ুন

কর না বাড়িয়ে আওতা সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার : তিতুমীর

মন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, ‘এমন কোনো কর্মকাণ্ড যেন আমরা না করি যাতে একজন সহকর্মীর অন্যায় ও অপকর্মের কারণে সারা দেশের মাঠ পর্যায়ের অন্য কর্মকর্তাদের বদনাম হয়। এ ছাড়া ইচ্ছাকৃত-অনিচ্ছাকৃত কারণে হলেও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অপকর্মে দায় সম্পূর্ণ সরকারের ওপরে আসে। কারণ তারা সরকারের অধীনেই কাজ করে। তাই এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

ভূমি মন্ত্রণালয় ভূমি প্রশাসন ও প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ জে এম সালাহউদ্দিন নাগরী, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইন) আব্দুর রউফ এবং অতিরিক্ত সচিব নাসরিন জাহান।