ঢাকাWednesday , 18 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইরান থেকে ফেরানো হচ্ছে বাংলাদেশিদের

Link Copied!

ইরান থেকে দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের ফেরানোর উদ্যোগ নিয়েছে সরকার। সব কিছু ঠিক থাকলে আগামীকাল বৃহস্পতিবার থেকে এ কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

আরও পড়ুন

বগুড়ায় নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, তদন্তে চার সদস্যের কমিটি

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম তাদের সড়কপথে ইরান সীমান্ত দিয়ে আজারবাইজানে নেওয়া হবে। পরে বাকুর হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাদের ফিরিয়ে আনা হবে।

তারা আরো জানান, বিষয়টি তদারকির জন্য তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক আজারবাইজান যা‌চ্ছেন। এ ছাড়া প্রত্যাবাসনে সহ‌যো‌গিতা কর‌তে ঢাকা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুইজন কর্মকর্তাও মঙ্গলবার রা‌তে বাকুর উদ্দেশে রওনা হ‌য়ে‌ছেন।