ঢাকাWednesday , 18 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আত্মসমর্পণ করা ১২৭ জলদস্যুকে ঈদ উপহার

Link Copied!

চট্টগ্রামের উপকূলীয় অঞ্চলে আত্মসমর্পণ করা ১২৭ জন জলদস্যুর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে র‍্যাব-৭। একই সঙ্গে তাদের নিয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়।

বুধবার (১৮ মার্চ) সকালে নগরের পতেঙ্গা এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

র‍্যাব জানায়, দক্ষিণ বঙ্গোপসাগর উপকূলীয় অঞ্চলে অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবে ২০১৮, ২০২০ ও ২০২৪ সালে মোট ১২৭ জন জলদস্যুকে আত্মসমর্পণ করানো হয়। তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সংস্থাটি নিয়মিতভাবে বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব ফোর্সেসের মহাপরিচালকের পক্ষ থেকে আয়োজিত এ অনুষ্ঠানে মহেশখালী, কুতুবদিয়া, বাঁশখালী ও পেকুয়া এলাকার আত্মসমর্পণকারী ব্যক্তিদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে র‌্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া র‌্যাবের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় অংশ নেওয়া জলদস্যুরা জানান, র‌্যাবের সহায়তায় তারা অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পেরেছেন। এ ধরনের উদ্যোগ তাদের নতুনভাবে জীবন শুরু করার অনুপ্রেরণা জোগাচ্ছে।

র‍্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, আত্মসমর্পণের পর এসব ব্যক্তির পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে নিয়মিত সহায়তা দেওয়া হচ্ছে। এতে উপকূলীয় এলাকায় জলদস্যুতা ও ডাকাতির মতো অপরাধ কমাতে ইতিবাচক প্রভাব পড়ছে।