ঢাকাTuesday , 17 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাউবোর জমি ব্যবহার নিয়ে বোট ক্লাবের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার

Link Copied!

সরকারী জায়গা দখল করে রাজধানীর বেড়িবাঁধে নির্মিত আলোচিত বোট ক্লাবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে সরকার। এ ব্যাপারে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। ১৭ মার্চ, মঙ্গলবার রাজধানীর তুরাগ এলাকায় পানি উন্নয়ন বোর্ডের দখলকৃত জায়গা দেখতে গিয়ে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বোট ক্লাব কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে দিয়েছেন। তিনি বলেন, বিগত সময়ে কোন ধরনের আইনের তোয়াক্কা না করে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে বোট ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে বোট ক্লাবের যদি নিজস্ব সম্পত্তি থাকে সেই সম্পত্তি তারা ব্যবহার করতে পারবে। অতিরিক্ত যে জায়গা দখল করা হয়েছে সে বিষয়ে মন্ত্রণালয় আলোচনার পর সিদ্ধান্ত গ্রহণ করা হবে। পানি সম্পদ মন্ত্রী আরও বলেন, বোট ক্লাব কর্তৃপক্ষ বর্তমানে যে নির্মাণ কাজ করছেন তা সম্পূর্ণ অবৈধ। সুতরা কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন মন্ত্রী। সরকারি জায়গা দখল করে যারা এ ধরনের কার্যক্রম করেছেন বিগত সময়ে তা পর্যায়ক্রমে উদ্ধার করা হবে। সরকারি জায়গা দখলদার হাত থেকে উদ্ধার করে শৃঙ্খলা ফিরিয়ে আনার ঘোষণা দেন পানি সম্পদ মন্ত্রী। এ সময় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপিসহ পানি সম্পদ মন্ত্রণালয় ও পাউবোর উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।