ঢাকাTuesday , 17 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদের দিন যেসব বিভাগে কালবৈশাখীর তাণ্ডবের আভাস

Link Copied!

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঈদুল ফিতর হতে পারে আগামী ২০ বা ২১ মার্চ। ঈদে কালবৈশাখী হানা দিতে পারে। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, ঈদের আগে-পরে আবহাওয়া ভালো থাকলেও আগামী ২০ ও ২১ মার্চ বৃষ্টি তুলনামূলক বেশি হবে। এ সময়ে কালবৈশাখী ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি আর বলেন, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের উত্তরাংশে ঈদের দিন কালবৈশাখী তাণ্ডব চালাতে পারে।

আরও পড়ুন

ঈদযাত্রায় ট্রেনে জাল টিকিটে ধরা পড়ছেন অনেক যাত্রী

এদিকে আগামীকাল বুধবার (১৮ মার্চ) সকাল ৯টার মধ্যে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎচমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।