ঢাকাTuesday , 17 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইইউর সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ

Link Copied!

বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লেট পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (১৬ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ হয়।

এসময় রাষ্ট্রদূত প্রতিমন্ত্রীকে তার দায়িত্ব গ্রহণের জন্য উষ্ণ অভিনন্দন জানিয়েছেন এবং তার মেয়াদকালে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

আরও পড়ুন

বিশ্বব্যাংক ভাইস প্রেসিডেন্টের বাংলাদেশ সফর, কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তার অঙ্গীকার

প্রতিমন্ত্রী ইইউ বাজারে বাংলাদেশি রপ্তানির প্রতিযোগিতামূলকতা বজায় রাখার লক্ষ্যে বিদ্যমান ব্যবস্থার মধ্যে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও গভীর করার জন্য অতিরিক্ত সুযোগ অন্বেষণে বাংলাদেশের আগ্রহ প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের দীর্ঘস্থায়ী উন্নয়ন সহযোগিতার কথা স্বীকার করেছেন। আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ু কর্মকাণ্ড, সংস্কৃতি, নারী ক্ষমতায়ন, টেকসই উন্নয়ন, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, সংযোগ, অভিবাসন এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তায় সহযোগিতা সম্প্রসারণের উপায় অনুসন্ধান করা হয়েছে।

উভয়পক্ষ আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়নের বিষয়েও মতবিনিময় করেছে, বিশ্বজুড়ে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখার জন্য সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা, সংযম এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধার গুরুত্বের ওপর জোর দিয়েছে।

প্রতিমন্ত্রী ২০২৬-২৭ মেয়াদে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের আসন্ন সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতার পক্ষে ফ্রান্সের সমর্থন কামনা করেন।

রাষ্ট্রদূত সেরে-শার্লেট শান্তি, সমৃদ্ধি এবং অগ্রগতির অভিন্ন দৃষ্টিভঙ্গি এগিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার জন্য ফ্রান্সের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।