ঢাকাMonday , 16 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাইকারি-খুচরা দামে আকাশ-পাতাল পার্থক্য হলেই ব্যবস্থা

Link Copied!

বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেছেন, পাইকারি ও খুচরা দামের মধ্যে কিছুটা পার্থক্য থাকবেই। তবে সেই ব্যবধান যেন অগ্রহণযোগ্য পর্যায়ে না যায়, সে জন্য সরকার ঈদের পর থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

আরও পড়ুন

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী টুকু

সোমবার সকালে সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নে কাদিরপুর–চম্পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খন্দকার আবদুল মুক্তাদির এ কথা বলেন।

খন্দকার আবদুল মুক্তাদির বলেন, সরকার স্পট মার্কেট থেকে তেল কিনেছে। স্বাধীনতার পর থেকেই দেশে আমদানির পরিমাণ রপ্তানির তুলনায় বেশি। তবে ভবিষ্যতে এ ঘাটতি কমাতে সরকার কাজ করবে।

এর আগে ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের কাদিরপুর–চম্পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী।

এ সময় সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।