ঢাকাMonday , 16 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘সাহস থাকলে ট্রাম্প তার জাহাজ উপসাগরে পাঠাক’

Link Copied!

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি ইরানের নৌ-সক্ষমতা ধ্বংস হয়ে যাওয়ার মার্কিন দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন। আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম-এর এক প্রতিবেদনে বলা হয়, নাইনি বলেছেন, ‘হরমুজ প্রণালি ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং যেকোনো আগ্রাসনের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’

আরও পড়ুন

কিউবার সাথে সমঝোতায় যেতে পারেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র ইরানের নৌবাহিনীকে ধ্বংস করে দিয়েছে বলে ট্রাম্প যে মন্তব্য করেছিলেন, তাকে চ্যালেঞ্জ জানিয়ে নাইনি বলেছেন, ‘ট্রাম্প কি বলেননি যে, ইরানের নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে? যদি তাই হয়, তবে সাহস থাকলে তিনি পারস্য উপসাগরে তার জাহাজ পাঠাক।’

আইআরজিসি মুখপাত্র আরও দাবি করেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান ‘আমেরিকান এবং জায়নবাদী’ লক্ষ্যবস্তুগুলোতে ইতিমধ্যে প্রায় ৭০০ ক্ষেপণাস্ত্র এবং ৩ হাজার ৬০০ ড্রোন নিক্ষেপ করেছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ইরানের আরও শক্তিশালী অস্ত্রশস্ত্র এখনও অব্যবহৃত রয়ে গেছে।’