ঢাকাMonday , 16 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইউক্রেনের ২৫০ ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া

Link Copied!

মস্কোর দিকে ধেয়ে আসা ২৫০টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। কর্মকর্তারা বলেছেন, অন্তত এক বছরের মধ্যে রুশ রাজধানীর ওপর এটি ছিল সবচেয়ে বড় হামলার চেষ্টা।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন টেলিগ্রামে লিখেছেন, ‘গত দুই দিনে আকাশ প্রতিরক্ষা বাহিনী মস্কোর দিকে সরাসরি অগ্রসর হওয়া এবং মস্কোর দ্বিতীয় প্রতিরক্ষা রেখার দিকে আসা প্রায় ২৫০টি শত্রু ইউএভি ধ্বংস করেছে।’

রাশিয়া ইউক্রেনের ওপর আর্টিলারি ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে, অন্যদিকে ইউক্রেন নাশকতাকারী দল ও ড্রোন ব্যবহার করে রাশিয়ার ভেতরে হামলা চালিয়েছে। এসব হামলায় রুশ জেনারেল নিহত হয়েছে এবং তেল শোধনাগার ও তেল পাইপলাইন লক্ষ্যবস্তু হয়েছে।

আরও পড়ুন

মার্কিন নাগরিকত্ব ত্যাগের ফি ৮০ শতাংশ কমাল যুক্তরাষ্ট্র

সপ্তাহান্তের হামলার সময় মস্কোর প্রধান বিমানবন্দরগুলোতে সাময়িকভাবে ফ্লাইট সীমাবদ্ধতা আরোপ করা হয়েছিল বলে জানিয়েছে রাশিয়ার বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা। পরে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সোবিয়ানিন রুশ সশস্ত্র বাহিনীকে তাদের কাজের জন্য ধন্যবাদ জানিয়েছেন।
মস্কো এবং আশপাশের মস্কো অঞ্চলের মোট জনসংখ্যা প্রায় দুই কোটি ২০ লাখ। এ ঘটনায় ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।