প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের দায়িত্ব আরও বাড়ানো হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিপ্রায় অনুযায়ী তাকে নতুন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে রোববার (১৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
গত ১৭ ফেব্রুয়ারি বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের দিন মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় ১০ জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়। পরে ২৪ ফেব্রুয়ারি তাদের দায়িত্ব বণ্টন করা হয়। তখন জাহেদ উর রহমানকে পলিসি অ্যান্ড স্ট্রাটেজি উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়।

