ঢাকাTuesday , 31 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাবির ভাষা বিভাগের সভাপতির পদত্যাগ

Link Copied!

RUরাজশাহী প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাষা বিভাগের সভাপতি পদ থেকে অব্যাহতি দিয়েছেন অধ্যাপক বিথীকা বণিক। তার স্থানে নতুন দায়িত্ব পেয়েছেন বিভাগীয় সহযোগী অধ্যাপক রেজাউল করিম।
গত ২৮ মার্চ রেজাউল করিমকে সভাপতি নির্বাচন করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ভাষা বিভাগের কয়েকজন শিক্ষক জানান, বিশ্ববিদ্যালয়ের অন্য বিভাগগুলোতে পরীক্ষা নিয়মিত অনুষ্ঠিত হলেও ভাষা বিভাগে কোনো পরীক্ষা নেয়া হচ্ছিল না। বিভাগের শিক্ষকরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিলেও সভাপতির উদাসীনতার কারণে পরীক্ষা অনুষ্ঠিত করা যাচ্ছিল না।
এর আগে, গত ২১ ও ২২ মার্চ বিভাগের একাডেমিক মিটিংয়ে পরীক্ষার বিষয়টি উপস্থাপন করলে সেখানে কোনো সিদ্ধান্ত ছাড়াই মিটিং শেষ হয়। এরপর ২৩ মার্চ মিটিং আহ্বান করা হলে সেটিও ব্যর্থ হয়।
এদিকে, আগ্রহী শিক্ষার্থীরা পরীক্ষায় বিলম্বিত হওয়ায় ২১ মার্চ বিভাগীয় সভাপতি বিথীকা বণিকের অফিস কক্ষের সামনে বিক্ষোভ করেন। এ বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য তিনি (বিথীকা বণিক) উপাচার্যের দপ্তরে গেলে সেখানে ভাষা বিভাগের সব শিক্ষককে উপাচার্যের সঙ্গে মিটিংরত অবস্থায় পান। শিক্ষার্থীদের ক্ষোভ এবং পাশাপাশি বিভাগীয় শিক্ষকদের অসহযোগিতার বিষয়টি বুঝতে পেরে তিনি ২৫ মার্চ উপাচার্যের দপ্তরে পদত্যাগপত্র জমা দেন।
এ বিষয়ে অধ্যাপক বিথীকা বণিক বাংলামেইলকে জানান, বিভাগের পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয় একাডেমিক কমিটি। কিন্তু পরীক্ষা নেয়ার ব্যপারে অল্প কয়েকজন শিক্ষার্থী তার অফিস কক্ষের সামনে বিক্ষোভ করেছে। এছাড়াও বিভাগের সব শিক্ষক উপাচার্যের দপ্তরে গিয়ে তার ওপর অনাস্থা জানিয়ে মিটিং করেছেন। তাই তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নেন এবং গত ২৫ মার্চ রাত সাড়ে ১১টার দিকে উপাচার্য বরাবর পদত্যাগপত্র জমা দেন।