ঢাকাTuesday , 31 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষামন্ত্রীর কাছে বাকৃবি’র শিক্ষকদের নালিশ

Link Copied!

Logo-sebauনিজস্ব প্রতিবেদক: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছে নিজেদের অভিযোগ তুলে ধরলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়- বাকৃবি’র শিক্ষক সমিতির নেতারা।
মঙ্গলবার বিকেলে বাকৃবি’র গণতান্ত্রিক শিক্ষক ফোরামের নেতারা বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতির বিষয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাক্ষাৎকালে তারা নানা অভিযোগ তুলে ধরেন। তুলে ধরা অভিযোগগুলোর মধ্যে রয়েছে- বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে উত্থাপিত অনৈতিক কর্মকাণ্ড, বিতর্কিত ৩০৭ কর্মচারী নিয়োগ। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্মানহানি, অচলাবস্থা সৃষ্টি, পরিবেশ নষ্ট করা হচ্ছে বলেও শিক্ষামন্ত্রীর কাছে নালিশ করেন শিক্ষকরা।
শিক্ষকদের অভিযোগ শুনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ অভিযোগগুলো খতিয়ে দেখার জন্য গঠিত তদন্ত কমিটিকে বৃহস্পতিবার থেকে সরেজমিনে তদন্ত কাজ শুরু করার নির্দেশ দেন। তদন্ত প্রতিবেদন প্রাপ্তির সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রতিনিধি দলকে আশ্বস্থ করেন মন্ত্রী। তিনি প্রতিনিধিদলের মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীদেরকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা, গবেষণা, প্রশাসনিক সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
প্রতিনিধিদলে ছিলেন- বাকৃবির চার সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদ উল্লাহ তালুকদার, অধ্যাপক ড. মো. আফজাল হোসেন, অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন ও অধ্যাপক ড. এ এস মাহফুজুল বারী এবং গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. এ কে এম শামসুদ্দীন, অধ্যাপক পরেশ মোদক, অধ্যাপক ড. মঞ্জুরুল আলম, অধ্যাপক ড. মো. রকিবুল ইসলাম খান, অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন, অধ্যাপক ড. মো. এনামুল হক।