ঢাকাTuesday , 31 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পরীক্ষার কারণে পেছাল পড়শীর শুটিং

Link Copied!

porshiবিনোদন ডেস্ক : বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী পড়শী। এ পর্যন্ত উপহার দিয়েছেন অনেক জনপ্রিয় গান। তবে গানের পাশাপাশি ‘মেন্টাল’ নামে একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি।  তবে ছবির শুটিং শুরু হলেও এখনও পড়শী তার অংশের শুটিংয়ে অংশ নেননি।
চলতি মাসের শেষের দিকে তার শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু তার এইচএসসি প্রথম বর্ষের পরীক্ষার জন্য আবারও পিছিয়েছে শুটিংয়ের তারিখ। এ কারণে এপ্রিলের মাঝামাঝি সময়ে শুটিংয়ে অংশ নেবেন বলে জানান পড়শী।
তিনি বলেন, আসলে আমার পরীক্ষার জন্য আবার শুটিং পেছাতে হল। আরও একটি ব্যাপার হল ছবিটি রোজার ঈদে প্রকাশিত হবে। তাই তাড়াহুড়ো করছি না তেমন। যেহেতু এটা আমার প্রথম কাজ তাই একটু ভালোভাবে নিজেকে গুছিয়ে নিয়েই শুটিংয়ে নামবো। আর এপ্রিলের মাঝামাঝিতে আমার পরীক্ষা শেষ হয়ে গেলে শুটিংয়ে পুরোপুরি মনোযোগ দিতে পারবো।’
উল্লেখ্য, এই ছবিতে অভিনয়ের পাশাপাশি গানও করেছেন পড়শী। আর এই ছবির একটি গানের মাধ্যমেই বলিউডের জনপ্রিয় গায়ক শানের সঙ্গে প্রথমবারের মতো দ্বৈত গান করেছেন তিনি।