ঢাকাWednesday , 11 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অতিরিক্ত ভাড়া আদায় কোনোভাবেই সহ্য করা হবে না: হাইওয়ে ডিআইজি

Link Copied!

হাইওয়ে পুলিশের ডিআইজি (অপারেশনস-উত্তর) রফিকুল হাসান গণি বলেছেন, ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় কোনোভাবেই সহ্য করা হবে না। ভাড়া সরকার থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। অতিরিক্ত ভাড়া নেওয়ার সুযোগ নেই।

বাস মালিকদের উদ্দেশে তিনি বলেন, আপনার যদি মনে হয় ভাড়া আরও বাড়ানো দরকার, সেক্ষেত্রে আগামী বছর সরকারের সঙ্গে বসে এ বিষয়ে কথা বলবেন, দাবি জানাবেন।

বুধবার (১১ মার্চ) সকালে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চন্দ্রাকেন্দ্রিক সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষে আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

হাইওয়ে ডিআইজি বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় উৎসব ঈদ। এ উৎসব পালন করতে ঢাকা ছেড়ে গ্রামে যায় মানুষজন। ৬০ লাখ মানুষ ৩ থেকে ৪ দিনের মধ্যে রাস্তা দিয়ে স্বাভাবিকভাবে চলে যাবে, এটা সম্ভব নয়। রাস্তাও আমাদের বাড়ানো সম্ভব নয়। সুতরাং এ রাস্তাগুলোই যাতে সঠিকভাবে ব্যবহার করা যায় সেটি নিয়ে কাজ করতে হবে। রাস্তা দখল, রাস্তা পারাপার, গাড়ির ফিটনেস নাই, অতিরিক্ত যাত্রীবহনসহ নানা সমস্যা দেখা দেয় ঈদযাত্রায়।

আরো পড়ুন

পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়া কেন এত আলোচনায়?
পরিবহণ মালিকদের উদ্দেশে হাইওয়ে ডিআইজি বলেন, আপনারা ফিটনেসবিহীন কোনো গাড়ি চালাবেন না। দক্ষ চালক ছাড়া গাড়ি চালাতে দেবেন না। মহাসড়কে কোনো ধরনের গাড়ি পার্কিংয়ের সুযোগ নেই। এছাড়াও মহাসড়ক ও ফুটপাতে যেন কোনো দোকান বসতে না পারে, এজন্য পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেন তিনি।

গাজীপুর হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, গাজীপুর জেলা পুলিশ সুপার শরিফ উদ্দীন, সওজের নির্বাহী প্রকৌশলী খ. শরীফুল আলম, কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শহরিয়ার, বিআরটিএ গাজীপুর সার্কেলের সহকারী পরিচালক এসএম মাহফুজুর রহমান, বাসমালিক সমিতির সভাপতি রিয়াজ উদ্দিন, কালিয়াকৈর প্রেস ক্লাবের সভাপতি সরকার আব্দুল আলীম, মডেল প্রেস ক্লাবের সভাপতি এমারত হোসেন প্রমুখ।