ঢাকাTuesday , 10 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘ইত্যাদি’-তে একসঙ্গে তমা মির্জা ও হিমি

Link Copied!

ঈদের আনন্দ বাড়াতে এবারও হাজির ‘ইত্যাদি’, আর এবারের ঈদ পর্বে মনোহর নৃত্য পরিবেশনা দেখবে দর্শক। এতে একসঙ্গে পারফর্ম করবেন চলচ্চিত্র তারকা তমা মির্জা এবং টিভি তারকা জান্নাতুল সুমাইয়া হিমি, সঙ্গে থাকছে একদল নৃত্যশিল্পী।

নৃত্য পরিচালনা করেছেন ইভান শাহরিয়ার সোহাগ, সংগীত করেছেন তরুণ পরিচালক আকাশ মাহমুদ। এবারের মিউজিকে ক্লাসিক্যাল, ফোক ও আধুনিক কম্পোজিশনের সংমিশ্রণ রয়েছে, আর নৃত্য বিন্যাসেও আনা হয়েছে নতুনত্ব।

আরও পড়ুন

মামলা থেকে খালাস, স্বস্তিতে গায়ক আসিফ
‘ইত্যাদি’র প্রযোজক ও উপস্থাপক হানিফ সংকেত বলেন, ‘প্রতিবার আমরা দর্শকদের পরিচিত ধাঁচের বাইরে নিয়ে আসার চেষ্টা করি। এবারের নৃত্যও সেই প্রচেষ্টার অংশ। শিল্পীরা কঠোর পরিশ্রম করেছেন, মহড়া দিয়েছেন এবং আন্তরিকভাবে অংশ নিয়েছেন।’

এই ঈদের বিশেষ পর্ব প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।