বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিক ও সমাজ সেবক এম এ সালাম মোহামেডান স্পোটিং ক্লাবের পরিচালক নির্বাচিত হয়েছেন। সাম্প্রতিক মোহামেডান স্পোটিং ক্লাবের পরিচালনা পর্ষদ নির্বাচনে ১৭ সদস্যের একটি নতুন কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে, যার নেতৃত্বে রয়েছেন বিএনপি নেতা ও এমপি বরকতউল্লাহ বুলু। মঙ্গলবার ৯ মার্চ ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। উল্লেখ্য, এম এ সালাম বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি। বিগত শেখ হাসিনা বিরোধী আন্দোলনে রাজপথের একজন ত্যাগী নেতা। তিনি বেশ কয়েকবার কারান্তরীণ ছিলেন। দলের দুর্দিনে নেতাকর্মীদের আগলে রাখেন এমএ সালাম। তিনি বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। মিষ্টভাষী ও হাস্যোজ্জ্বল একজন নিহঙ্কারী ব্যক্তিত্ব এমএ সালাম মোহামেডান স্পোটিং ক্লাবের পরিচালক নির্বাচিত হওয়ায় বাগেরহাটের বিএনপি নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন। বিশিষ্ট রাজনীতিক এমএ সালাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালক নির্বাচত হওয়ায় প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা, দৈনিক পাঞ্জেরী ও সাপ্তাহিক আমার জন্মভূমির সম্পাদক তালুকদার রুমী। মোহামেডান স্পোটিং ক্লাবের অন্যান্য পরিচালকগণ হচ্ছেন লোকমান হোসেন ভূঁইয়া, মাহবুব আনাম, মোস্তফা কামাল, মোস্তাকুর রহমান, মাসুদুজ্জামান, এনায়েত হোসেন সিরাজ, খায়রুল কবির খোকন, আবুল কালাম, মির্জা ইয়াসির আব্বাস, জহির আহমেদ, নিলোফার চৌধুরী মনি, সাজেদ এএ আদেল, সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির, মাহমুদ হাসান খান ও জাকির হোসেন চৌধুরী।

