ঢাকাMonday , 9 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে লক্ষ্যবস্তু করার বিরোধিতা চীনের

Link Copied!

ইরানে বাবাব আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার পর মুজতবা খামেনিকে দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তটি তেহরানের অভ্যন্তরীণ বিষয় এবং তাকে লক্ষ্যবস্তু করার যেকোনো প্রচেষ্টার বেইজিং বিরোধিতা করে বলে সোমবার চীন জানিয়েছে।

ইসরায়েলের সামরিক বাহিনী এর আগে হুমকি দিয়েছিল, সাবেক সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনির যেকোনো উত্তরসূরিকে লক্ষ্যবস্তু করা হতে পারে। খামেনি এক সপ্তাহের বেশি আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রথম দফা হামলায় নিহত হন।

আরও পড়ুন

ইরানি জনগণের প্রতি নেতানিয়াহুর বার্তা

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন সোমবার সাংবাদিকদের বলেন, মুজতবা খামেনিকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত ‘ইরানের সংবিধানের ভিত্তিতে’ নেওয়া হয়েছে।

নতুন নেতার বিরুদ্ধে হুমকির বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যেকোনো অজুহাতে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরোধিতা করে চীন। ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করা উচিত।’

এদিকে সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা অব্যাহত রেখেছে। এর জবাবে ইরান ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটি থাকা দেশগুলোর দিকে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।