ঢাকাMonday , 9 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইরানি জনগণের প্রতি নেতানিয়াহুর বার্তা

Link Copied!

ইরানের জনগণের প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরাসরি আহ্বান জানিয়ে দেশটির শাসকদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন। এক্সে রবিবার প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি বলেন, ইসরায়েলের লক্ষ্য হলো ‘স্বৈরাচারের জোয়াল থেকে ইরানকে মুক্ত করা’।

ভিডিওটিতে নাটকীয় সংগীতের পটভূমিতে ইরানের ঐতিহাসিক ‘লায়ন অ্যান্ড সান’ পতাকা এবং ইসরায়েলের পতাকা হাতে মানুষের দৃশ্য তুলে ধরা হয়। নেতানিয়াহু বলেন, শেষ পর্যন্ত এই শাসনের পতন ঘটাতে ইরানের জনগণকেই এগিয়ে আসতে হবে এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে।

আরও পড়ুন

হামলার পর বাহরাইনের প্রধান তেল শোধনাগার বন্ধ ঘোষণা

তিনি আরো বলেন, ‘আমি বিশ্বাস করি, এই সত্যের মুহূর্তে যদি আপনারা দাঁড়িয়ে যান, তাহলে খুব বেশি দেরি হবে না—যখন ইসরায়েল ও ইরান আবার সাহসী বন্ধু হয়ে উঠবে।’

নেতানিয়াহুসহ ইসরায়েলের বিভিন্ন কর্মকর্তা প্রকাশ্যে মন্তব্য করেছেন, চলমান সংঘাত শেষ পর্যন্ত ইরানে শাসন পরিবর্তনের দিকে যেতে পারে বলে তারা আশা করছেন।