ঢাকাMonday , 9 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ও সব ফাজিল-কামিল মাদরাসা বন্ধ ঘোষণা

Link Copied!

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (ইআবি) এবং এ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ দেশের সব ফাজিল ও কামিল মাদরাসার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (৯ মার্চ) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হযেছে।

বিশ্ববিদ্যালয়ের অফিস আদেশে বলা হয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত ফাজিল ও কামিল মাদরাসা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের চিঠি মোতাবেক বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে এবং পবিত্র লাইলাতুল কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সব অফিস ৯ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে।

এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের কাজের স্বার্থে রেজিস্ট্রার দপ্তরের সংশ্লিষ্ট শাখা, অর্থ ও হিসাব দপ্তর, শৃঙ্খলা ও নিরাপত্তা শাখা, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর ও আইসিটি শাখার জরুরি কার্যক্রম সীমিত আকারে চালু থাকবে। তবে বিশ্ববিদ্যালয়টির নিরাপত্তার কাজে নিয়োজিত আনসার ও প্রহরীরা নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।