ঢাকাMonday , 9 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাল থেকে বন্ধ হচ্ছে চবি

Link Copied!

পবিত্র রমজান, শব-ই-কদর, পবিত্র ঈদুল ফিতর এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আগামী ১০ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নির্দেশনার আলোকে ১০ মার্চ থেকে ২৬ মার্চ ২০২৬ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

তবে জরুরি পরিষেবা প্রদানের সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরগুলো সীমিত পরিসরে খোলা থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
রেজিস্ট্রার কর্তৃক স্বাক্ষরিত বিজ্ঞপ্তির অনুলিপি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগ ও ইনস্টিটিউটের প্রধানসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।