ঢাকাSunday , 8 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইরানের হামলায় ২ হাজার ইসরায়েলি হাসপাতালে ভর্তি

Link Copied!

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরানের পাল্টা হামলায় ইসরাইলের প্রায় দুই হাজার মানুষ হাসপাতালে ভর্তি হয়েছে। রবিবার (৮ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৯২৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ১৫৭ জন আহত হয়েছেন।

আরও পড়ুন

ইরানে এসিড বৃষ্টির শঙ্কা

প্রতিবেদন অনুযায়ী, আহতদের অনেকেই ক্ষেপণাস্ত্র হামলা ও সংবেদনশীল সীমান্ত এলাকায় সংঘর্ষে আহত হয়েছেন। তবে হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।

এদিকে ইসরাইলের সেনাবাহিনী ইরানের নেতৃত্ব প্রসঙ্গে কঠোর সতর্কবার্তা দিয়েছে। একাধিক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়ার সঙ্গে জড়িত যে কাউকে লক্ষ্যবস্তু করা হবে।

সেনাবাহিনী জানিয়েছে, আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি নিয়োগের চেষ্টা করবেন—এমন ব্যক্তিদের সক্রিয়ভাবে অনুসরণ করা হবে এবং ভবিষ্যৎ উত্তরসূরিদের ওপরও নজর রাখা হবে। এতে ইরানের রাজনৈতিক নেতৃত্বকে সামরিক কৌশলের অংশ হিসেবে বিবেচনার ইঙ্গিত পাওয়া যায়।

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে এবং নতুন নেতা নির্ধারিত হয়েছে। রবিবার ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহেরে নিউজ এজেন্সির এক প্রতিবেদনে দেশটির সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বে থাকা অ্যাসেম্বলি অব এক্সপার্ট বা বিশেষজ্ঞ পর্ষদের এক সদস্য বলেছেন, ‘ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে এবং নতুন নেতা নির্ধারিত হয়েছে।