ঢাকাWednesday , 4 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্যানসারের সঙ্গে লড়ছেন নৃত্য পরিচালক জাকির হোসেন

Link Copied!

বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনের পরিচিত মুখ ও নৃত্য পরিচালক জাকির হোসেন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিয়মিত থেরাপি নিচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নৃত্য পরিচালক হাবিবুর রহমান হাবিব।

বিনোদন অঙ্গনে খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে নৃত্য পরিচালনার সঙ্গে যুক্ত জাকির হোসেন তার কাজের মাধ্যমে আলাদা পরিচিতি গড়ে তুলেছেন। অসংখ্য সিনেমার গানে নৃত্য বিন্যাস করে তিনি দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন।

হাবিবুর রহমান হাবিব বলেন, ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সম্মানিত সদস্য ও চলচ্চিত্র নৃত্য পরিচালক জাকির হোসেন ভাই ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে থেরাপি নিচ্ছেন। জাকির ভাই খুবই ভালো একজন মানুষ। তার ব্যবহার ও আন্তরিকতা আমাদের সবার মন জয় করেছে। আমরা সবাই তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করছি।’

জানা গেছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়মিত চিকিৎসা গ্রহণ করছেন জাকির হোসেন। পরিবার ও ঘনিষ্ঠজনেরা তার পাশে রয়েছেন। এ কঠিন সময়ে সহকর্মীরাও মানসিকভাবে তাকে সমর্থন জুগিয়ে যাচ্ছেন।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বিভিন্ন সদস্যও তার সুস্থতা কামনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে জাকির হোসেনের সুস্থতা কামনা করে পোস্ট দিচ্ছেন এবং তার অবদানের কথা স্মরণ করছেন।