ঢাকাTuesday , 3 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হরমুজ প্রণালী কেন গুরুত্বপূর্ণ?

Link Copied!

ইরান ইস্যুতে মধ্যপ্রাচ্য উত্তপ্ত হয়ে উঠলেই আলোচনায় উঠে আসে হরমুজ প্রণালী। এর বড় কারণ হলো, এই জলপথকে বলা হয় বৈশ্বিক বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধমনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানায়, হরমুজ প্রণালী পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। এর মাধ্যমে পারস্য উপসাগরের তীরবর্তী তেলসহ খনিজ সম্পদে সমৃদ্ধ ইরান, ইরাক, কুয়েত, বাহরাইন, কাতার ও সংযুক্ত আরব আমিরাত ওমান উপসাগর হয়ে আরব সাগরের সঙ্গে যুক্ত হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের মোট তেল সরবরাহের ২০ শতাংশ হয়। এ ছাড়া মোট গ্যাস ট্যাংকারের ২০ শতাংশ এই প্রণালী দিয়ে যাতায়াত করে।

আরও পড়ুন

ইরান এখন কে চালাচ্ছে?

হরমুজ প্রণালী ইরান ও ওমানের মধ্যে পড়েছে। তবে এই প্রণালীর নিয়ন্ত্রক ইরানই বলা চলে। সবচেয়ে সরু জায়গায় এই প্রণালীর প্রস্থ ৩৩ কিলোমিটার।

হরমুজ প্রণালী মূলত এশিয়ার গ্রাহকদের কাছে ওপেক দেশগুলোর জ্বালানি সরবরাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট। এই প্রণালী এড়িয়ে জ্বালানি পরিবহন করতে হলে সময় ও খরচ বিপুল পরিমাণে বেড়ে যাবে।