ঢাকাTuesday , 3 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হরমুজ প্রণালী বন্ধ, জাহাজ এলে আগুন দেওয়া হবে-হুশিয়ারি ইরানের

Link Copied!

ইরানের আইআরজিসির কমান্ডার-ইন-চিফের একজন সিনিয়র উপদেষ্টা ইব্রাহিম জাবারি সোমবার (২ মার্চ) বলেছেন, ‘হরমুজ প্রণালীটি বন্ধ। যদি কেউ অতিক্রম করার চেষ্টা করে, তাহলে বিপ্লবী গার্ড এবং নিয়মিত নৌবাহিনীর বীররা সেই জাহাজগুলোতে আগুন ধরিয়ে দেবে।’

আল জাজিরার প্রতিবেদন বলছে, শনিবার থেকে শুরু হওয়া ইসরাইলি ও মার্কিন বোমা হামলার প্রতিশোধ হিসেবে তেহরান বিশ্বের জ্বালানি উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালাচ্ছে যেখানে ইসরাইল-যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের হত্যা করা হয়েছে।

আইআরজিসির টেলিগ্রাম চ্যানেলে এক পোস্টে জাবারি আরও বলেন, ‘আমরা তেল পাইপলাইনগুলিতেও আক্রমণ করব এবং এক ফোঁটা তেলও এই অঞ্চল ছেড়ে যেতে দেব না। আগামী দিনে তেলের দাম ২০০ ডলারে পৌঁছাবে।’

আরও পড়ুন

ইরান এখন কে চালাচ্ছে?

ইরানের আধা সরকারি তাসনিম সংবাদ সংস্থা তাকে উদ্ধৃত করে বলেছে, ‘হাজার হাজার বিলিয়ন ডলার ঋণগ্রস্ত আমেরিকানরা এই অঞ্চলের তেলের উপর নির্ভরশীল, কিন্তু তাদের জানা উচিত যে এক ফোঁটা তেলও তাদের কাছে পৌঁছাবে না।’

ইরান ও ওমানের মধ্যে অবস্থিত হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহণ রুটগুলোর মধ্যে একটি, যেখানে বিশ্বব্যাপী তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ এই প্রণালী দিয়ে যাতায়াত করে।