নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের কনকর্ড গ্রুপের নিস্ক্রিয় কর্মী বিল্লাল হোসেনকে কুপিয়ে জখমের ঘটনায় তিন ছাত্রলীগ কর্মীকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় হাটহাজারী থানায় বিল্লাল হোসেন নিজে বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের বিষয়টি এতদিন গোপন রাখা হলেও রোববার রাতে তা জানাজানি হয়।
মামলার আসামিরা হলেন- চবি ছাত্রলীগের কনকর্ড গ্রুপের কর্মী ও রাজনীতি বিজ্ঞান বিভাগের ছাত্র খালেদ সাইফুল্লাহ মান্না, ইতিহাস বিভাগের ছাত্র তৌহিদুল জিমেল ও মিজানুর রহমান।
মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে হাটহাজারী থানার ওসি (তদন্ত) সালাহউদ্দীন বলেন, ‘মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।’
প্রসঙ্গত গত সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের আলাওল হল সংলগ্ন মহিউদ্দিন কটেজে কনকর্ড গ্রুপের নিস্ক্রিয় কর্মী বিল্লাল হোসেনকে কুপিয়ে জখম করে একই গ্রুপের কর্মীরা।

