ঢাকাMonday , 2 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুবাইয়ে অনিশ্চয়তায় নার্গিস ফাখরি

Link Copied!

মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার মাঝে দুবাইতে আটকা পড়ে উদ্বেগ আর অনিদ্রায় দিন কাটছে বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরির। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এই কঠিন সময়ের কথা ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তিনি।

আরও পড়ুন

বিয়ের পরে নতুন স্বপ্নে বিভোর রাশমিকা, প্রস্তুত ত্যাগ স্বীকার করতেও!

দুবাইয়ের একটি হোটেলে অবস্থানকালে নার্গিস জানান, যুদ্ধের এই অনিশ্চিত পরিস্থিতিতে তিনি প্রচণ্ড দুশ্চিন্তা ও ঘুমের সমস্যায় ভুগছেন। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, এরপর কী হবে তা না জানার ভয় আর উদ্বেগ সবসময় কাজ করছে। রাত শেষ হয়ে গেলেও মস্তিষ্ক শান্ত হচ্ছে না, তাই ঘুমাতেও পারছি না।

নার্গিস ফাখরিকে সর্বশেষ দেখা গেছে রিতেশ দেশমুখ ও বিবেক ওবেরয়ের সাথে ‘মাস্তি ৪’ সিনেমায়। রণবীর কাপুরের বিপরীতে রকস্টার সিনেমার মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। এ ছাড়া ‘মাদ্রাজ ক্যাফে’, ‘ম্যায় তেরা হিরো’ ও হলিউড সিনেমা ‘স্পাই’-তেও তিনি অভিনয় করেছেন।