ঢাকাMonday , 2 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খামেনির মৃত্যুতে অভিনেত্রীদের উল্লাস!

Link Copied!

পশ্চিম এশিয়াজুড়ে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় তাঁর নিহত হওয়ার দাবিকে ঘিরে একদিকে যেমন শোক ও প্রতিবাদ দেখা গেছে, অন্যদিকে ইরানি নাগরিকের একাংশের মধ্যে দেখা গেছে উল্লাসও।

এ ঘটনাকে কেন্দ্র করে আলোচনায় এসেছেন ‘স্যাকরেড গেমস’খ্যাত ইরানি অভিনেত্রী এলনাজ নোরৌজি। খামেনির মৃত্যুর খবর সামাজিক মাধ্যমে শেয়ার করে তিনি লিখেছেন, ‘আমাদের জন্য এটি সবচেয়ে ভালো খবর।

৪৭ বছর ধরে আমরা এই দিনের অপেক্ষায় ছিলাম। খামেনি এখন মৃত। ঈশ্বর সত্যিই মহান।’ তাঁর এই মন্তব্যে যেমন সমর্থন জানিয়েছেন কিছু অনুরাগী, তেমনি সমালোচনাও তৈরি হয়েছে।

আরও পড়ুন

আলভীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে, জানাল পুলিশ

এদিকে বলিউডে পরিচিত মুখ মান্দানা করিমিও ইরান পরিস্থিতি নিয়ে ধারাবাহিকভাবে সামাজিক মাধ্যমে পোস্ট করে যাচ্ছেন। ‘বিগ বস’-এর সাবেক এই প্রতিযোগী একটি ভিডিও শেয়ার করেন, যেখানে কিছু মানুষকে খামেনির মৃত্যুর খবর উদযাপন করতে দেখা যায়। সেই পোস্টে তিনি লেখেন, “সংবাদমাধ্যম খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ইরানের মানুষ এর চেয়ে খুশি আগে কখনো হয়নি।”

আরেকটি পোস্টে ইসলামিক রিপাবলিকের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি প্রশ্ন তোলেন— অতীতে হাজারো ইরানির মৃত্যুর সময় যারা নীরব ছিলেন, তারা এখন কেন সহানুভূতি দেখাচ্ছেন?

অন্যদিকে ‘স্পেশাল ওপস’ ও ‘টাইগার জিন্দা হ্যাঁয়’খ্যাত ইরানি অভিনেতা সাজ্জাদ দেলাফরুজও সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, ‘আমরা আবার উড়ব।’

খামেনির মৃত্যুর দাবি ঘিরে আন্তর্জাতিক রাজনীতি যেমন উত্তপ্ত, তেমনি এই প্রতিক্রিয়াগুলো নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে— ইরানের ভবিষ্যৎ ও জনমতের বিভাজন নিয়েও শুরু হয়েছে আলোচনা।

সূত্র : হিন্দুস্তান টাইমস