ঢাকাMonday , 30 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গ্রাহকদের ধন্যবাদ জানাবে রবি

Link Copied!

Robiপ্রযুক্তি ডেস্ক :  গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের উদ্দেশ্যে ৩১ মার্চ মঙ্গলবার  ‘ধন্যবাদ’ ক্যাম্পেইন শুরু করবে দেশের অন্যতম মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। ক্যাম্পেইনটির আওতায় রবির সঙ্গে থাকার জন্য তার গ্রাহকদের ধন্যবাদ জানাবে রবি।
সামাজিক দায়বোধ থেকে রবি সবসময়ই তাদের মার্কেটিং ক্যাম্পেইনে সামাজিক মূল্যবোধগুলোকে তুলে ধরার চেষ্টা করে। সে প্রেক্ষিতে সমাজে কৃতজ্ঞতা প্রকাশের চর্চাকে আরো দৃঢ় করতে ধন্যবাদ কর্মসূচিটি হাতে নিয়েছে রবি।
গ্রাহকের সেবা গ্রহণের পরিমাণের ওপর ভিত্তি করে সকল রবি গ্রাহকই এই কর্মসূচির আওতায় সুবিধা ভোগ করবেন। যারা দীর্ঘদিন থেকে রবির সঙ্গেই আছেন, আর যারা সম্প্রতি রবির গ্রাহক হয়েছেন সবাই এ কর্মসূচির আওতায় রবির পক্ষ থেকে ধন্যবাদসূচক সুবিধা উপভোগ করার সুযোগ পাবেন।
গ্রাহক কতদিন ধরে রবি’র সঙ্গে রয়েছেন এবং কী পরিমাণে রবির সেবা উপভোগ করছেন এর ওপর ভিত্তি করে রবি তার গ্রাহককে ৬টি স্তরে ভাগ করেছে। স্তর অনুযায়ী সুবিধাপ্রাপ্ত প্রত্যেক রবি গ্রাহকই পার্টনার আউটলেটে মূল্যহ্রাস ও বাড়তি সুবিধা গ্রহণ এবং রবি’র ওয়াক ইন সেন্টার ও কল সেন্টারে অগ্রাধিকার ভিত্তিতে সেবা গ্রহণসহ নানা চমক উপভোগ করতে পারবেন। এই কর্মসূচির আওতায় গ্রাহক নিজের অবস্থান জানতে ‘সিএটি’ লিখে ১২১৩ নাম্বারে পাঠতে হবে। বিস্তারিত জানা যাবে এই ঠিকানায় www.robi.com.bd