
নিজস্ব প্রতিবেদক :
বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনোমিক কো-অপারেশন- বিমসটেকের স্থায়ী সচিবালয়ের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার বেলা ১১টার দিকে গুলশান-২ এ বিমসটেকের সদরদপ্তর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন অনুষ্ঠানে বিমসটেক সচিবালয়ের মহাসচিব মি. সুমিত নাকান্দালাসহ দেশি-বিদেশি ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একসময় বাংলাদেশে ইন্টারন্যাশনাল জুট অর্গানাইজেশনের সদর দপ্তর থাকলেও এখন বিলুপ্ত। ফলে আন্তর্জাতিক কোনো সংস্থার প্রধান কার্যালয় বাংলাদেশে এখন নেই। এ অবস্থার মধ্যে আঞ্চলিক সংস্থা ‘বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন- বিমসটেকের সদর দপ্তর স্থাপিত হলো ঢাকায়।
উল্লেখ্য, ঢাকায় বিমসটেক সচিবালয় প্রতিষ্ঠার জন্য চলতি ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে ৩ কোটি ৪২ লাখ ৫ হাজার টাকা ব্যয় করা হয়েছে। প্রাকৃতিক ও মানবসম্পদের যথাযথ ব্যবহারের ক্ষেত্রে পারস্পরিক সহায়তা বাড়ানোর জন্য ১৯৯৭ সালের ৬ জুন বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিসটেক) নামে নতুন উপ-আঞ্চলিক জোট গঠন করে। পরে মিয়ানমার, নেপাল ও ভুটান সদস্য হিসেবে যোগ দেয়ায় ২০০৪ সালে ব্যাংককে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে নাম পাল্টে বিমসটেক করা হয়।

