ঢাকাSunday , 1 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্যাম্পাস বন্ধ থাকলেও চলবে জকসুর ইফতার আয়োজন

Link Copied!

শিক্ষার্থীদের দাবির মুখে রমজান উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রশাসন ও জকসুর সহায়তায় ইফতার আয়োজনের সময় বাড়ানো হয়েছে। ইফতার আয়োজনের সময় বাড়িয়ে ১৫ রমজান তথা ৫ মার্চ বৃহস্পতিবার পর্যন্ত নির্ধারণ করা হয়।

রোববার জকসুর সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নিজের ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে এই ঘোষণা দেন।

এর আগে মাহে রমজান উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে শিক্ষার্থীদের জন্য মাসব্যাপী ইফতারের আয়োজনে ঘোষণা দেওয়া হয়। তবে ২৬ ফেব্রুয়ারি থেকে অনলাইন ক্লাস কার্যক্রম শুরু হওয়ার প্রেক্ষিতে ইফতার আয়োজন বন্ধ রাখা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ইফতার আয়োজনের সময় ১৫ রমজান তথা ৫ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়।

এ বিষয়ে ফেসবুক পোস্টে জকসুর সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, জবি প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয় মসজিদে শিক্ষার্থীদের জন্য আয়োজিত ইফতার ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত ছিল। প্রশাসনের পক্ষ থেকে ইফতারের আয়োজন শেষ হয়ে যাওয়ায় অনেক শিক্ষার্থীরা আমাদের সঙ্গে পুনরায় চালু করার বিষয়ে অনুরোধ জানান। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসুর) পক্ষ থেকে আজ থেকে ১৫ রমজান পর্যন্ত প্রতিদিন ২০০ শিক্ষার্থীর জন্য ইফতারের আয়োজন করা হবে।

জানা গেছে, প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শিক্ষার্থীদের জন্য এই ইফতার কর্মসূচির আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক সহযোগিতায় পরিচালিত এ উদ্যোগে ঢাকায় অবস্থানরত সব শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবেন।