ঢাকাMonday , 30 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

একসঙ্গে সুবর্ণা মুস্তফা ও তারিক আনাম খান

Link Copied!

intertainmentবিনোদন ডেস্ক: দীর্ঘদিন পর একসঙ্গে অভিনয় করছেন সুবর্ণা মুস্তফা এবং তারিক আনাম খান। শুধু তাই নয়, প্রাক্তন প্রেমিক প্রেমিকার ভূমিকায় দেখা যাবে তাদের। অঞ্জন আইচের রচনা ও পরিচালনায় নাটকটির নাম ‘ ‘অলিক অন্ধকার’।
সোমবার থেকে রাজধানীর উত্তরখানে শুরু হয়েছে নাটকটির চিত্রধারণের কাজ। নাটকে সুবর্ণা মুস্তফা ও তারেক আনাম খান ছাড়াও অভিনয় নাঈম, রিমি, আহসান কবির, মনিরাজ প্রমুখ।
নাটকের গল্পে দেখা যাবে, সুবর্ণা মুস্তফার ছেলে নাঈম। তার সঙ্গেই নানা ঘটনা চক্রে পরিচয় হয় তারিক আনাম খানের। এক পর্যায়ে তাকে বাসায় নিয়ে আসে নাঈম, পরিচয় করিয়ে দেয় মায়ের সঙ্গে। দেখা হয় সুবর্ণা ও তারিক আনাম খানের। আর তখনই তারিক আনাম খান তার পুরনো প্রেমিকাকে আবিষ্কার করেন।
আগামী ৩১ মার্চ নাটকটির চিত্রধারণের কাজ শেষ হবে। সব ঠিক থাকলে শিগগিরই একটি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে ‘অলিক অন্ধকার’ নাটকটি প্রচার হবে।