ঢাকাTuesday , 24 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জবির ‘ই’ ইউনিটে কোটায় আবেদনকারী শিক্ষার্থীদের সাক্ষাৎকারের তারিখ ঘোষণা

Link Copied!

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চারুকলা অনুষদের (ই ইউনিট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী কোটায় আবেদনকারী শিক্ষার্থীদের সাক্ষাৎকারের নোটিশ প্রকাশ করা হয়েছে। আগামী ২ মার্চ বিশ্ববিদ্যালয়ের সাজিদ ভবনের চারুকলা অনুষদের ডিন অফিসে সাক্ষাৎকার গ্রহণ করা হবে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন বজলুর রশিদ খানের সই করা নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ইউনিট-ই (চারুকলা অনুষদ)-এর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে যেসব শিক্ষার্থী বিভিন্ন কোটায় ভর্তির জন্য আবেদন করেছে, কোটার সব প্রমাণাদিসহ সাক্ষাৎকারের জন্য নিম্নবর্ণিত স্থানে উপস্থিত হওয়ার জন্য জানানো হলো।

নোটিশে আরও বলা হয়, আগামী ২ মার্চ বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের ৭ম তলায় চারুকলা অনুষদের ডিন অফিসে সাক্ষাৎকার গ্রহণ করা হবে। ২ মার্চ সকাল ৯টা থেকে দুপুর ২ঘটিকা পর্যন্ত মুক্তিযোদ্ধার সন্তান, দলিত ও হরিজন, প্রতিবন্ধী, খেলোয়াড় ও পোষ্য, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় আবেদনকারী শিক্ষার্থীদের সাক্ষাৎ গ্রহণ করা হবে।

ভর্তি পরীক্ষায় কক্ষ প্রত্যবেক্ষক কর্তৃক স্বাক্ষরিত অ্যাডমিট কার্ড, এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র, শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন সনদ।

এদিকে মুক্তিযোদ্ধার কোটায় আবেদনকারী শিক্ষার্থীদের আনতে হবে- লাল মুক্তিবার্তা/সরকারি গেজেটের ফটোকপি, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক মূল সনদপত্র।

উপজাতি/ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় আবেদনকারী শিক্ষার্থীদের আনতে হবে- জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত উপজাতি/ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মূল সনদপত্র, গোষ্ঠী প্রধান কর্তৃক প্রদত্ত সংশ্লিষ্ট জাতিগত সনদ।

দলিত ও হরিজন আবেদনকারী শিক্ষার্থীদের আনতে হবে- জেলা প্রশাসক/উপজেলা চেয়ারম্যান/ কমিশনার/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়নপত্র।

প্রতিবন্ধী কোটা আবেদনকারী শিক্ষার্থীদের আনতে হবে- সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র/উপর্যুক্ত প্রমাণপত্র।

খেলোয়াড় (বিকেএসপি) কোটায় আবেদনকারী শিক্ষার্থীদের আনতে হবে- বিকেএসপি কর্তৃক প্রদত্ত এসএসসি অথবা এইচএসসি-এর মূল সনদপত্র।

পোষ্য (ওয়ার্ড) কোটায় আবেদনকারী শিক্ষার্থীদের আনতে হবে- বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র।

এছাড়াও সঙ্গে আনতে হবে প্রিন্ট করা সাবজেক্ট চয়েজ ফরম, মাতা ও পিতার জাতীয় পরিচয়পত্র এবং কোটার স্বপক্ষে প্রমাণপত্রের মূল কপি এবং ফটোকপি ১ সেট। অবশ্যই পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।