ঢাকাMonday , 23 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে ইমাদ ওয়াসিমের অভিযোগ দায়ের

Link Copied!

পাকিস্তানের অলরাউন্ডার ইমাদ ওয়াসিম আবারও বিতর্কের মুখে। তার প্রাক্তন স্ত্রী সানিয়া আশফাক তার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন। এমনকি তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও লিখিত অভিযোগ জানিয়েছেন।

এবার সানিয়ার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইমাদ। তার অভিযোগ, সানিয়া ইচ্ছাকৃতভাবে গুজব ও ভুয়ো খবর ছড়াচ্ছেন।

সম্প্রতি ইমাদ পাকিস্তানের আইনজীবী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নাইরা রাজাকে বিয়ে করেন, যা তিনি প্রকাশ্যে আনেননি। পরে সানিয়া সামাজিক মাধ্যমে ইমাদের দ্বিতীয় বিয়ের ছবি ও ভিডিও প্রকাশ করেন। পাশাপাশি তিনি দাবি করেন, ইমাদ তাকে জোরপূর্বক গর্ভপাত করিয়েছেন এবং বিবাহিত জীবনে নিয়মিত মানসিক ও শারীরিক নির্যাতন করেছেন।

আরও পড়ুন

নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন রাগিব রউফ চৌধুরী 

তিনি ইমাদকে খুনি ও প্রতারক বলেও উল্লেখ করেন। শুধু তাই নয়, নাইরাকেও কটাক্ষ করেন এবং পিএসএল-এ ইমাদের দল ইসলামাবাদ ইউনাইটেড-কে বয়কটের আহ্বান জানান।

প্রথমে ইমাদ এই বিতর্কে ব্যক্তিগত গোপনীয়তার কথা উল্লেখ করে সবাইকে হস্তক্ষেপ না করার অনুরোধ করেছিলেন। তার নতুন বিয়ে নিয়েও আলোচনায় না যাওয়ার অনুরোধ জানান। তবে এবার তিনি আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও ঠিক কী অভিযোগে তিনি মামলা করেছেন, তা এখনও পাকিস্তানের সংবাদমাধ্যমে স্পষ্ট হয়নি।

সবশেষ ব্যাট হাতে ইমাদ বিপিএলে খেলেছেন। সেখানে ব্যাট বা বল হাতে উল্লেখযোগ্য সাফল্য পাননি। ঢাকার হয়ে ১০ ম্যাচে তিনি ৮টি উইকেট নেন এবং ১৫৭ রান করেন, যার সর্বোচ্চ ছিল ৪০। তার গড় ছিল ১৩.০৮। ২০২৪ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে শেষবার পাকিস্তানের জার্সিতে মাঠে নেমেছিলেন তিনি।

সূত্র: সামা