ঢাকাMonday , 23 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৭ বছর পর একসঙ্গে দীপা ও রিচি

Link Copied!

দীর্ঘ সাত বছর পর আবারও টেলিভিশন নাটকে একসঙ্গে দেখা গেল জনপ্রিয় দুই অভিনয়শিল্পী দীপা খন্দকার ও রিচি সোলায়মানকে। নতুন নাটক ‘ভালোবাসার অন্য নাম তুমি’-তে অভিনয়ের মাধ্যমে তাঁদের এই পুনর্মিলন ঘটেছে। নাটকটির শুটিং শেষ হয়েছে গত রবিবার। পরিচালনায় রয়েছেন চয়নিকা চৌধুরী।

ঢাকার উত্তরায় শুক্রবার শুরু হওয়া শুটিং পরবর্তী দুই দিনে রাজধানীর বিভিন্ন লোকেশনে সম্পন্ন হয়। দীপা খন্দকার বলেন, ‘আমার আর রিচির খুব বেশি নাটকে একসঙ্গে কাজ করা হয়নি। সর্বশেষ কাজটিও ছিল চয়নিকা দিদির পরিচালনায়, প্রায় সাত বছর আগে। তবে এবারের কাজটির বিশেষ দিক হচ্ছে— আমরা যাঁদের সঙ্গে শুরুতে কাজ করেছি, তাঁদের অনেকেই এই নাটকে আছেন।

বলা যায়, আমাদের প্রজন্মের সমসাময়িক ও জ্যেষ্ঠ শিল্পীদের একধরনের পুনর্মিলন ঘটেছে। কাজের ফাঁকে গল্প-আড্ডায় সময় কেটেছে দারুণ।’ পরিচালক চয়নিকা চৌধুরীও জানান, গল্পের প্রয়োজনে দীপা ও রিচিকেই সবচেয়ে উপযুক্ত মনে হয়েছে। ‘তাঁদের সঙ্গে আমার বোঝাপড়া দীর্ঘদিনের।

আরও পড়ুন

আমার কোনো সিনেমা এখনো ফ্লপ যায়নি, এটাও যাবে না : রায়হান রাফী

একটি ভালো কাজের জন্য শিল্পী-পরিচালকের পারস্পরিক আস্থা খুব গুরুত্বপূর্ণ,’ বলেন তিনি। ভালোবাসার অন্য নাম তুমি নাটকটি রচনা করেছেন ইফফাত আরেফিন মাহমুদ। এতে আরো অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম ও ডলি জহুর।

উল্লেখ্য, দীপা খন্দকার ও রিচি সোলায়মান সর্বশেষ একসঙ্গে অভিনয় করেছিলেন ২০১৮ সালে প্রচারিত বিজয় দিবসের নাটক ‘চোখের জলে’-তে, যার পরিচালনাও করেছিলেন চয়নিকা চৌধুরী।