ঢাকাMonday , 23 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কলকাতায় কেমন চলছে ‘প্রিন্স’-এর শুটিং?

Link Copied!

ঈদে মুক্তির লক্ষ্যে পুরোদমে এগিয়ে চলছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত আসন্ন সিনেমা ‘প্রিন্স’-এর শুটিং। শ্রীলঙ্কা পর্ব শেষ করে বর্তমানে ছবিটির শেষ লটের দৃশ্যধারণ চলছে কলকাতায়।

শহরের হাওড়ার শালিমার ওয়ার্কের একটি পুরনো কারখানায় কয়েক দিন শুটিং করার পর এখন বউবাজার, আলিপুর জেল ও ভারতলক্ষ্মী স্টুডিও-সহ কলকাতার বিভিন্ন লোকেশনে ক্যামেরা ঘুরছে।

এই শিডিউলে শাকিব খানের সঙ্গে রয়েছেন তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডু। ছবিতে ফারিণকে দেখা যাবে ‘দিলরুবা’ চরিত্রে। যদিও তাঁর সঙ্গে জ্যোতির্ময়ীর সরাসরি কোনো দৃশ্য নেই।

আরও পড়ুন

স্বামীর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগে মামলা করলেন মডেল ইকরা

এ ছাড়া অভিনয়ে রয়েছেন লোকনাথ দে, পিয়ান সরকার এবং মৃত্যুঞ্জয় ভট্টাচার্য। ছবিতে লোকনাথ দে ওরফে ‘গোপাল কর’-এর স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন পিয়ান সরকার। গল্প অনুযায়ী, লোকনাথের মৃত্যুর পর স্বামীর গদিতে বসে তিনি হয়ে উঠবেন এক লেডি ডন। পরবর্তী সময়ে হাত মেলাবেন শাকিবের চরিত্র ‘কালা জাহাঙ্গীর’-এর সঙ্গে।

জানা গেছে, কলকাতার শুটিং শেষ করে পুরো টিম উড়াল দেবে হায়দরাবাদে। প্রিন্স পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। সিনেমাটির চিত্রগ্রহণে রয়েছেন বলিউডের দুই চিত্রগ্রাহক অমিত রায় ও শৈলেশ অবস্থী।