ঢাকাMonday , 23 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাবেক পুলিশ কর্মকর্তা এসএম শিবলী নোমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Link Copied!

বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার এসএম শিবলী নোমানের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২২ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের পর এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।
রিয়াজ হোসেন জাগো নিউজকে বলেন, দুদকের অনুসন্ধানে তার বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান, ক্যাসিনো ব্যবসা এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠে এসেছে। আবেদনে উল্লেখ করা হয়, তিনি বর্তমানে দেশে অবস্থান করলেও যেকোনো সময় বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন।
উপ-সহকারী পরিচালক মো. রুবেল হোসেন আদালতে দাখিল করা আবেদনে তার এনআইডি ও পাসপোর্টসংক্রান্ত তথ্য উপস্থাপন করেন এবং অনুসন্ধান কার্যক্রম নির্বিঘ্ন রাখতে বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন।