ঢাকাSunday , 22 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শ্রীলংকাকে গুঁড়িয়ে দিয়ে ইংল্যান্ডের দাপুটে জয়

Link Copied!

শ্রীলংকাকে গুঁড়িয়ে দিয়ে ইংল্যান্ডের দাপুটে জয়। শ্রীলংকার পাল্লেকেল্লে স্টেডিয়ামেই হেরে গেলো শ্রীলংকা ক্রিকেট দল। সুপার এইটের দ্বিতীয় ম্যাচে সাবেক চ্যাম্পিয়ন শ্রীলংকা ১৬.৪ ওভারে ৯৫ রানেই অলআউট হয়। ১৪৬ রান করেও ৫১ রানে জয় পায় ইংল্যান্ড।

১২০ বলে ১৪৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের শুরু থেকে রীতিমতো উইকেট হারাতে থাকে শ্রীলংকা। দলের ব্যাটিং বিপর্যয়ের কারণে হার এড়ানো সম্ভব হয়নি। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন অধিনায়ক দাসুন শানাকা।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বিপদে পড়েছে সফরকারী ইংল্যান্ড। ইনিংসের শুরু থেকেই সময়ের ব্যবধানে উইকেট হারাতে থাকে ব্রিটিশরা। উইকেটের এক প্রান্ত ওপেনার ফিল সল্ট আগলে রাখলেও অন্য প্রান্তের ব্যাটসম্যানরা রীতিমতো আসা-যাওয়ার মিছিলে আছেন। মাত্র ১৬ রানে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড।

আরও পড়ুন

৫ বছরে ভারত থেকে সব অনুপ্রবেশকারীকে তাড়ানো হবে

এরপর ১৬ রানের ব্যবধানে ইংল্যান্ড হারায় দ্বিতীয় উইকেট। এরপর ১৭ রানের ব্যবধানে ইংল্যান্ড হারায় তৃতীয় উইকেট। দলীয় ৬৮ রানে ফেরেন অধিনায়ক হ্যারি ব্রুক। ৯৪ রানে ফেরেন স্যাম করান। হ্যারি ব্রুক এবং স্যাম কারান ১৪ ও ১১ রান করে করলেও জস বাটলার, জ্যাকব বেথেল ও টম ব্যান্টন দুই অঙ্কের ফিগার রান করতে পারেননি।

ব্যাটসম্যানদের এই ব্যর্থতার দিনে ইনিংসের শুরু থেকে ১৪.১ ওভার পর্যন্ত খেলে যান ওপেনার ফিল সল্ট। দলীয় ১০৬ রানে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে ফেরেন সল্ট। তার আগে ৪০ বলে ৬টি চার আর দুটি ছক্কার সাহায্যে করেন ৬২ রান।

নিয়মিত বিরতিতে উইকেট হারালেও শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৬ রান তুলতে সক্ষম হয় ইংল্যান্ড।