ঢাকাWednesday , 18 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভেন্টিলেটর সাপোর্টে সালমান খানের বাবা

Link Copied!

অস্ত্রোপচারের পর ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে বলিউডের বর্ষীয়ান চিত্রনাট্যকার সেলিম খানকে। মঙ্গলবার মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

আরো পড়ুন

‘বাচ্চারা পড়তে বসো, এই লোক কি জিনিস তোমাদের কোন আইডিয়া নাই’

হাসপাতালের চিকিৎসক ডা. জলিল পার্কার ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। তার অবস্থা এখন স্থিতিশীল। নব্বই বছর বয়সী এই কিংবদন্তি চিত্রনাট্যকারের বয়সজনিত ঝুঁকি বিবেচনায় চিকিৎসকরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছেন। তবে ঠিক কী কারণে বা শরীরের কোন অংশে অস্ত্রোপচার হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বাবার শারীরিক অবস্থার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান সালমান খানসহ পরিবারের সদস্যরা। হাসপাতাল ত্যাগের সময় সালমানকে বেশ বিমর্ষ দেখা যায়। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে স্ত্রী সালমা খানও তাকে দেখতে যান।

এদিকে, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকির কারণে হাসপাতালে সালমান খানের সঙ্গে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সম্প্রতি সালমানের ভগ্নিপতি আয়ুষ শর্মা-কেও হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে, যা পরিবারের উদ্বেগ আরও বাড়িয়েছে।

বলিউড চলচ্চিত্রে সেলিম খানের অবদান অনস্বীকার্য। জাভেদ আখতার-এর সঙ্গে জুটিবেঁধে তিনি উপহার দিয়েছেন ‘শোলে’, ‘দিওয়ার’, ‘ত্রিশূল’-এর মতো কালজয়ী চলচ্চিত্র। অমিতাভ বচ্চনের ‘অ্যাংরি ইয়াং ম্যান’ ইমেজ নির্মাণেও এই জুটির ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

পরিবার ও ভক্তরা সেলিম খানের দ্রুত সুস্থতা কামনা করছেন।