ঢাকাTuesday , 17 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজকুমার রাওয়ের এ কী হাল!

Link Copied!

গত কয়েক মাস ধরেই সামাজিক মাধ্যমে চর্চার কেন্দ্রে ছিলেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। হঠাৎ বদলে যাওয়া তাঁর চেহারা ও লুক নিয়ে নানা জল্পনা ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। অনেকেই ধারণা করেছিলেন, তিনি হয়তো প্লাস্টিক সার্জারি করিয়েছেন বা চুলে বড় ধরনের পরিবর্তন এনেছেন। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে এই সব গুঞ্জনকে সরাসরি নাকচ করেছেন অভিনেতা।

তাঁর ভাষ্য, ভাইরাল হওয়া ছবিগুলোর সঙ্গে কোনো সার্জারির সম্পর্ক নেই। বরং এটি ছিল তাঁর নতুন ছবি ‘নিকাম’-এর চরিত্রের প্রয়োজনে নেওয়া বিশেষ লুক। অভিনেতা জানান, চরিত্রের গভীরতা ফুটিয়ে তুলতে অনেক সময় বাহ্যিক পরিবর্তন জরুরি হয়ে ওঠে। সেই কারণেই এই ছবির জন্য তাঁকে আলাদা হেয়ারস্টাইল এবং শারীরিক গঠন তৈরি করতে হয়েছে।

আরও পড়ুন

সন্ধ্যায় সংসদ ভবনের সামনে গাইবেন জেমস

চরিত্রের প্রয়োজনে প্রায় ১০ কেজি ওজনও বাড়িয়েছেন তিনি। এ জন্য নিয়মিত ডায়েট ভেঙে পিজ্জা, মিষ্টি, আলুর পরোটা ও বিরিয়ানি খেতে হয়েছে বলেও জানান রাজকুমার।

প্লাস্টিক সার্জারির গুঞ্জন প্রসঙ্গে তাঁর মন্তব্য, যদি এমন কিছু করতেন, তা লুকানোর প্রয়োজন দেখতেন না। তাঁর মতে, ভুল অ্যাঙ্গেল বা এডিট করা ছবি থেকেই এসব ভুল ধারণা তৈরি হয়েছে।

‘নিকাম’-এর পাশাপাশি ভবিষ্যতে আরেক গুরুত্বপূর্ণ প্রকল্পেও দেখা যাবে এই অভিনেতাকে। ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়-এর জীবনীভিত্তিক চলচ্চিত্রে অভিনয় করার কথাও শোনা যাচ্ছে তাঁকে নিয়ে। ফলে নতুন লুক ও নতুন চরিত্রে রাজকুমারকে দেখার অপেক্ষায় এখন দর্শকরা।