ঢাকাMonday , 16 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যে শর্তে জামিন পেলেন রাজপাল যাদব

বিনোদন ডেস্ক
February 16, 2026 5:13 pm
Link Copied!

‘চেক বাউন্স’ মামলায় অন্তর্বর্তী জামিন পেলেন বলিউড অভিনেতা রাজপাল যাদব। তবে শর্তসাপেক্ষে মিলেছে এই জামিন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) মামলার শুনানিতে দিল্লি হাইকোর্ট নির্দেশ দেয়, অভিযোগকারী পক্ষের নামে দুপুর ৩টার মধ্যে দেড় কোটি রুপির ডিমান্ড ড্রাফ্ট জমা দিতে হবে।
আদালতের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই সেই অর্থ জমা দেন অভিনেতা। এরপরই তাকে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়। আদালত স্পষ্ট জানিয়ে দেয়, নির্ধারিত সময়ের মধ্যে অর্থ জমা না দিলে পরদিন ফের শুনানির জন্য মামলা তোলা হবে।
জানা গেছে, আগামী ১৯ ফেব্রুয়ারি রাজপালের ভাইয়ের মেয়ের বিয়ে। সেই পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার অনুমতি চেয়েই তিনি জামিনের আবেদন করেছিলেন। আদালতের শর্ত পূরণ করায় শিগগিরই তিহাড় জেল থেকে মুক্তি পাবেন অভিনেতা। ১৮ মার্চ পর্যন্ত তার অন্তর্বর্তী জামিন বহাল থাকবে। এরপর মামলার পরবর্তী শুনানি হবে, যদিও নতুন তারিখ এখনও ঘোষণা হয়নি।
উল্লেখ্য, ‘চেক বাউন্স’ সংক্রান্ত অভিযোগ থেকেই এই মামলার সূত্রপাত। অভিযোগকারী পক্ষের আইনজীবী অবনিত সিংহ সিক্কার দাবি, রাজপাল মোট সাতটি চেকে সই করেছিলেন, প্রতিটির অংক ছিল দেড় কোটি রুপি। চেক বাউন্স হওয়ার পর আদালত প্রতিটি মামলায় তাকে তিন মাস করে কারাদণ্ডের নির্দেশ দেয়। পাশাপাশি প্রতিটি চেকের জন্য ১ কোটি ৩৫ লাখ রুপি করে জরিমানাও ধার্য করা হয়।
অভিযোগকারী পক্ষের দাবি, জরিমানার অর্থ এখনো পরিশোধ করা হয়নি। যদিও ২০২৪ সালে মধ্যস্থতার মাধ্যমে মীমাংসার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানা যায়, তা বাস্তবায়িত হয়নি।
এখন দেখার, পরবর্তী শুনানিতে কী সিদ্ধান্ত নেয় আদালত। আপাতত শর্ত মেনে জামিন পাওয়ায় স্বস্তিতে অভিনেতা ও তার পরিবার।