নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তির ২য় রিলিজ স্লিপের আবেদন শুরু হবে মঙ্গলবার ৩১ মার্চ থেকে। চলবে ৭ এপ্রিল পর্যন্ত।
রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক (জনসংযোগ) ফয়জুল কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তিনি জানান, যেসব শিক্ষার্থী ১ম রিলিজ স্লিপে আবেদন করেছে কিন্তু মেধা তালিকায় স্থান পায়নি কিম্বা স্থান পেয়েও ভর্তি হয়নি সেসব শিক্ষার্থীও ২য় রিলিজ স্লিপের জন্য আবেদন করতে পারবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions) এবং (admissions.nu.edu.bd) থেকে জানা যাবে।

