ঢাকাSunday , 29 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অপারেশন টেবিলে রোবট সার্জন

Link Copied!

robotপ্রযুক্তি ডেস্ক : অপারেশন টেবিলে আসছে রোবট সার্জন। মানুষের মতই রোবট সার্জন রোগীর অস্ত্রপচার করবে। এই রোবট সার্জন তৈরি করতে যাচ্ছে বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। সম্প্রতি গুগল ইনকরপোরেশন এমন ঘোষণা দিয়েছে।
গুগল রোবট সার্জন তৈরির জন্য যুক্তরাষ্ট্রের ঔষধ এবং চিকিৎসা সরঞ্জামাদি প্রস্তুতকারী প্র্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসন কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে।
মূলত গুগল সার্চ ইঞ্জিন এবং বিজ্ঞাপনের ব্যবসা করে। প্রতিষ্ঠানটি এখন নিত্যনতুন প্রযুক্তি পণ্যের দিকে ঝুঁকছে। বিশেষ করে আধুনিক প্রযুক্তি নির্ভর চিকিৎসা পণ্যের উপর গুগলের আগ্রহ বেড়েছে। এরই প্রেক্ষিতে গুগল রোবট তৈরির ঘোষণা দিলো।
গুগল মনে করছে তাদের উদ্ভাবিত রোবট চিকিৎসাশাস্ত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে। কেননা, রোগীর প্রায়শই অপারেশন পরবর্তী জটিলতায় ভোগেন। অপারেশন টেবিলে রোগীদের মনের ভীতি দূর করবে রোবট সার্জন।
জনসন অ্যান্ড জনসনের উদ্ভাবনী কেন্দ্র যুক্তরাজ্যের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে অবস্থিত। গুগল সেখানেই তাদের রোবট সার্জন তৈরির কাজে হাত দেবে।