ঢাকাSunday , 29 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রোবট নিয়ে এআইইউবি’তে কর্মশালা

Link Copied!

aiubপ্রযুক্তি ডেস্ক: বাংলাদেশী শিক্ষার্থীরা রোবটিক্স গবেষণার পাশাপাশি বিভিন্ন ছোট ছোট সমস্যা সমাধানের প্রোজেক্ট অনায়াসেই বানিয়ে ফেলছে।  এই রোবটিক্স কিংবা প্রোগ্রামবেজ প্রোজেক্টগুলো বানানোর ক্ষেত্রে আরডুইনো  ইউনো ডেভেলপমেন্ট কিটটি জনপ্রিয় হয়ে উঠেছে। আরডুইনো শীর্ষক এক কর্মশালায় বক্তারা এইসব কথা বলেন।
গতকাল ২৮ মার্চ আরডুইনো দিবস উপলক্ষে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশে (এআইইউবি)  আরডুইনো নিয়ে একটি কর্মশালা আয়োজন করা হয়।
কর্মশালায় পাইল্যাবস বাংলাদেশ লিমিটেডের ইঞ্জিনিয়ার সুলতান মাহমুদ রানা এবং ইঞ্জিনিয়ার রাসিদ আহমেদ ফেরদৌস শিক্ষার্থীদের রোবটিক্স গবেষনায় আরডুইনোর প্রভাব এবং এর ব্যবহার সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেন।
কর্মশালায় উপস্থিত ছিলেন এআইইউবি’র ইঞ্জিনিয়ারিং অনুষদের মাস্টার্স প্রোগ্রামের প্রধান মি. রিঙ্কু বসাক, সহযোগী অধ্যাপক ড. আব্দুল মান্নান,  সহকারী অধ্যাপক চৌধুরী আকরাম হোসেন, সহকারী অধ্যাপক সানিয়াত রহমান জিসান, লেকচারার শাহরিয়ার হাসান এবং মিস তাসনুভা তাসনিম।
কর্মশালাটি আইত্রিপলই এআইইউবি স্টুডেন্ট ব্রাঞ্চের তত্ত্বাবধানে সম্পন্ন হয়। অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে পাইল্যাবস বাংলাদেশ লিমিটেড এবং টেকশপ বিডি ডটকম ।