ঢাকাSunday , 29 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘আয়নাবাজি’র যাত্রা শুরু

Link Copied!

Aynabaziবিনোদন ডেস্ক : নির্মাতা অমিতাভ রেজার প্রথম চলচ্চিত্র ‘আয়নাবাজি’ আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করেছে। রোববার সকাল ১০ টায় প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে এক সংবাদ সম্মেলনে ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়।
কনটেন্ট ম্যাটারস লিঃ প্রযোজিত এবং হাফ স্টপ ডাউন লিঃ নির্মিত ‘আয়নাবাজি’ চলচ্চিত্রটির প্রাথমিক কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। গাউসুল আলম শাওনের কাহিনী ও ভাবনায় ছবিটির চিত্রনাট্য লিখেছেন অনম বিশ্বাস ও গাউসুল আলম শাওন। ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, লুৎফর রহমান জর্জ, হীরা চৌধুরী, শওকত ওসমান, গাউসুল আলম শাওনসহ অনেকে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘আয়নাবাজি’র পরিচালক অমিতাভ রেজা, কনটেন্ট ম্যাটারস লিঃ এর পক্ষে প্রযোজক জিয়াউদ্দিন আদিল ও গাউসুল আলম শাওন এবং অভিনেতা চঞ্চল চৌধুরীসহ অন্যান্য কলা কৌশলী।