ঢাকাSunday , 29 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভুটানে যাচ্ছে ছয় মণিপুরি নৃত্যশিল্পী

Link Copied!

danchবিনোদন ডেস্ক : ৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব। এ উৎসবে অংশ নিচ্ছেন বাংলাদেশের ছয় মণিপুরি তরুণ শিল্পী।
উৎসবে মণিপুরি নৃত্য পরিবেশন করবেন মণিপুরি থিয়েটারের তিন অভিনেত্রী ও নৃত্যশিল্পী স্বর্ণালী সিনহা, শুক্লা সিনহা ও ‘কহে বীরাঙ্গনা’ খ্যাত জ্যোতি সিনহা।
মৃদঙ্গ ও ঢোল বাদন পরিবেশন করবেন বিধান চন্দ্র সিংহ, নীলমণি সিংহ ও ধীরেন্দ্র কুমার সিংহ।
কর্মকর্তাসহ সাত সদস্যবিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধিদল ৩০ মার্চ ভুটানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে।