ঢাকাSunday , 29 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফাহমিদা নবীর মিউজিক ভিডিও

Link Copied!

famida-nobiবিনোদন ডেস্ক : গত বছর একটি নজরুল সংগীতের অ্যালবাম করেছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। এবার সেই অ্যালবামের ‘আপনার চেয়ে আপন যে জন’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তিনি। নতুন করে গানটির সংগীতপরিচালনা করেছেন পার্থ মজুমদার। সামনে নজরুল জন্ম জয়ন্তীতে গানটির মিউজিক ভিডিও বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার করা হবে। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন বর্ণ চক্রবর্তী।
গানটি প্রসঙ্গে ফাহমিদা নবী  বলেন, অনেকদিন ধরে মিউজিক ভিডিওটির কাজ চলছিল। অবশেষে কাজটি শেষ হল। আসলে আমি চেষ্টা করেছি ভালো একটি কিছু শ্রোতাদের উপহার দিতে। আশাকরি শ্রোতাদের গানটি ভালো লাগবে।’