ঢাকাSunday , 8 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফোনে পরীমনিকে হত্যার হুমকি, অডিও ফাঁস

Link Copied!

মুঠোফোনে চিত্রনায়িকা পরীমনিকে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি অডিও ক্লিপ শেয়ার করে বিষয়টি তিনি জানান, একটি বিদেশি নম্বর থেকে ফোন করে তাকে গালাগাল ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

পরীমনির দাবি, হঠাৎ করেই ওই নম্বর থেকে ফোনটি আসে। কল রিসিভ করার পরই অন্য প্রান্ত থেকে অশ্রাব্য ভাষায় কথা বলা শুরু হয়। পরে বিষয়টি আরও ভয়ংকর রূপ নেয়।

এ প্রসঙ্গে পরীমনি গণমাধ্যমকে বলেন, “ফোন করা ব্যক্তি ভোট নিয়ে কিছু কথা বলেন এবং সোশ্যাল মিডিয়ায় ভোট সংক্রান্ত কোনো পোস্ট বা শেয়ার না করতে আমাকে হুমকি দেন। একপর্যায়ে গুলি করে হত্যা করার কথাও বলা হয়।”

ঘটনায় আতঙ্কিত হলেও বিষয়টি গোপন না রেখে সবাইকে জানানোই সঠিক মনে করেছেন বলে জানান এই অভিনেত্রী।

তবে এখনো পর্যন্ত আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি পরীমনি।

উল্লেখ্য, পরীমনি অভিনীত একাধিক সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। এছাড়াও ‘গোলাপ’ শিরোনামের একটি ছবিতে চিত্রনায়ক নিরবের বিপরীতে অভিনয় করার কথা রয়েছে তার।