ঢাকাMonday , 2 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পরিচালক রোহিত শেঠিকে হত্যা করাই ছিল মূল উদ্দেশ্য

Link Copied!

বলিউড পরিচালক রোহিত শেঠির বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন— আদিত্য জ্ঞানেশ্বর গায়কী, আনন্দ মারোতে, সিদ্ধার্থ দীপক যেনপুরে, সমর্থ শিবশরণ পোমাজি ও স্বপ্নীল সকতকে। ৫ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতে অভিযুক্তদের থানায় রাখার নির্দেশ দিয়েছেন আদালত।

পুলিশ জানিয়েছে, রোহিত শেঠিকে প্রাণে মারার উদ্দেশ্য নিয়েইচালানো হয়েছিল গুলি । তাকে হত্যা করার ষড়যন্ত্র করেছিলেন ধৃত অভিযুক্ত সমর্থ শিবসরণ এবং অভিযুক্ত শুভম লোঙ্কার, যাকে পুলিশ বহুদিন ধরেই খুঁজছিল। সেই উদ্দেশ্য নিয়েই বলিউড পরিচালকের বাড়ির সামনে নাকি গুলি চালিয়েছিলেন তারা। রোহিতকে খুনের চেষ্টার অভিযোগ করেছিলেন তার নিরাপত্তারক্ষীরাও।

শুভম লোঙ্কারের নির্দেশে হত্যার ছক কষা হয়েছিল। ফোনে তিনি নির্দেশ দিচ্ছিলেন। একটি স্কুটারে করে রোহিতের বাড়ির সামনে পৌঁছেছিলেন অভিযুক্তরা। প্রধান বন্দুকবাজকে সহযোগিতা করছিলেন সমর্থ। রোহিতের বাড়ির সামনে পৌঁছানোর আগে তারা পৌঁছেছিলেন অন্য একটি জায়গায়। সেখানেই স্কুটারটি নিয়ে এসেছিলেন আরেক অভিযুক্ত। এ ঘটনার সঙ্গেও লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের যোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বলিউডের তারকাদের সঙ্গে এমন ঘটনা এই প্রথম নয়। এর আগে সালমান খানকে বারবার হুমকি দিয়েছে লরেন্স বিষ্ণোইয়ের দল। তার বাড়ির সামনেও গুলি চলেছিল। সঞ্চালক-অভিনেতা কপিল শর্মার রেস্তোরাঁর সামনে ও অভিনেত্রী দিশা পাটানির বাড়ির সামনেও গুলি চলেছিল।

এর আগে ২০২৪ সালে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছিল বাবা সিদ্দিকীকে। তাই রোহিত শেঠির বাড়ির সামনে গুলিবর্ষণের ঘটনার খবর ছড়াতেই এবারও প্রাথমিক সন্দেহের তীর ছিল লরেন্স বিষ্ণোইয়ের দলের দিকেই। পরে সামাজিক মাধ্যমে একটি পোস্ট ছড়িয়ে পড়ে। সেখানে বলা হয়েছে— এটা তো একটা ঝলক ছিল। ও আমাদের কথা না শুনলে পরের গুলিটা ওর বাড়ির বাইরে নয়, শোবারঘরে চলবে, আর ওর বুকে গিয়ে বিঁধবে। গোটা বলিউডকে এটা আমাদের হুঁশিয়ারি। নিজেদের পথ ঠিক কর, না হলে তোমাদের অবস্থা বাবা সিদ্দিকীর চেয়েও খারাপ হবে। আমাদের শত্রুদের বলছি— প্রস্তুত হয়ে যাও আর অপেক্ষা কর। একটাই দল ছিল, আছে আর থাকবে— লরেন্স বিষ্ণোইয়ের দল।