ঢাকাMonday , 2 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারত ম্যাচ বয়কট নিয়ে যা বললেন পাকিস্তান অধিনায়ক

Link Copied!

অনেক জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির দ্বিচারিতা নিয়ে অসন্তোষ থাকলেও পুরো টুর্নামেন্ট বয়কটের পথে না গিয়ে বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত নিয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

তবে গ্রুপ পর্বের সবচেয়ে আলোচিত ম্যাচ ভারতের বিপক্ষে লড়াইয়ে মাঠে নামবে না পাকিস্তান। আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা ভারত–পাকিস্তান ম্যাচটি বর্জনের ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার। বিশ্বকাপ পুরোপুরি বর্জনের গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত শুধু ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্তেই সীমাবদ্ধ থাকে বিষয়টি।

এদিকে এই সিদ্ধান্তের সময়ই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছিল পাকিস্তান। সিরিজের শেষ ম্যাচে ১১১ রানের বড় জয় তুলে নিয়ে ৩–০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে সালমান আল আগা।
রোববার (১ ফেব্রুয়ারি) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন প্রসঙ্গে প্রশ্নের মুখে পড়েন পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগা।

এ বিষয়ে তিনি বলেন, হ্যাঁ, আমরা বিশ্বকাপে যাচ্ছি। তবে ভারতের সঙ্গে ম্যাচ না খেলার সিদ্ধান্ত আমাদের নয়। এখানে আমাদের কিছু করার নেই। সরকার ও বোর্ডের চেয়ারম্যান যা সিদ্ধান্ত নেবেন, সেটাই আমাদের মানতে হবে। তারা যেভাবে বলবেন, আমরা সেভাবেই করবো।

সালমানের এই বক্তব্যের পরই পিসিবির মিডিয়া ম্যানেজার সাংবাদিকদের অনুরোধ করেন, যেন পরবর্তী সব প্রশ্ন সিরিজ সংশ্লিষ্ট বিষয়েই সীমাবদ্ধ রাখা হয়।